Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ১৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সাঘাটায় অবৈধভাবে সার সংরক্ষণ, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা

সাঘাটায় অবৈধভাবে সার সংরক্ষণ, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা

সাঘাটা প্রতিনিধি ►
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় অবৈধভাবে সার সংরক্ষণের অভিযোগে এক সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বোনারপাড়া কাজী আজহার আলী হাই স্কুলের গেটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত। অভিযানে হক ট্রেডার্স নামের সার ডিলার প্রতিষ্ঠানে সার সংরক্ষণের বিষয়টি পরিদর্শন করা হয়। এ সময় সার সংরক্ষণে অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষি মৌসুমকে কেন্দ্র করে বোনারপাড়া বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় সারের চাহিদা বেড়েছে। এ সময় সার সরবরাহ ও সংরক্ষণে অনিয়মের অভিযোগও উঠছে। কৃষকদের অভিযোগ, বাজারে পর্যাপ্ত সার না পাওয়া গেলে কিংবা কোনো কোনো ডিলার কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে নিয়মবহির্ভূতভাবে সার মজুত করলে কৃষকদের বাড়তি দামে সার কিনতে বাধ্য হতে হয়। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি কৃষকেরা ভোগান্তিতে পড়েন। এদিকে প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের স্বার্থে সার বিক্রি ও সংরক্ষণে নিয়ম মানার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনো ডিলার যাতে নির্ধারিত নিয়মের বাইরে সার সংরক্ষণ, বিক্রি কিংবা কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অভিযান পরিচালনাকারী সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত জানান, সার সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে সরকারি বিধিবিধান মেনে চলতে হবে। নিয়মের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কৃষকদের কাছে সার সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে সারের কৃত্রিম সংকট ও অনিয়ম ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে বাজার ও সার বিক্রয়কেন্দ্রগুলোতে নজরদারি করা হচ্ছে।

স্থানীয় কৃষকেরা বলেন, আমনসহ বিভিন্ন ফসলের মৌসুমে সময়মতো ও ন্যায্যমূল্যে সার পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় কোনো ধরনের মজুতদারি বা অনিয়ম হলে সরাসরি কৃষকরাই ক্ষতিগ্রস্ত হন। তাই সার ডিলারদের কার্যক্রম নিয়মিত তদারকির পাশাপাশি অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad