Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ১০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

অসুস্থ গরু জবাই, মাংস বিক্রির অভিযোগে জরিমানা

অসুস্থ গরু জবাই, মাংস বিক্রির অভিযোগে জরিমানা

সাদুল্লাপুর প্রতিনিধি ►
সাদুল্লাপুর উপজেলায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ (৪০) নামে এক মাংস বিক্রিতার ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এবং এক মন মাংস জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের ধাপেরহাট রোডে সোনালী ব্যাংক সংলগ্ন জীম মাংস আড়ৎ এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওজাতুন জান্নাত এই জরিমানা আদায় করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. তানভীক জাহান, ওসি একেএম হাবিবুল ইসলাম, উপজেলা স্যানিটারি কর্মকর্তা গোলাম রব্বানী, বনগ্রাম ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা প্রমূখ। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওজাতুন জান্নাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত মাংস বিক্রেতা অসুস্থ গরু জবাই করার কথা স্বীকার করেন।

পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে তার ২৫ হাজার টাকা জরিমানা ও গরুর মাংস জব্দ করা হয়। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. তানভীক জাহান বলেন, জব্দ করা মাংগুলো তাৎক্ষণিক মাটির নিচে পুতে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad