Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫৩ মিনিট আগে
  • ৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গভীর রাতে ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেন অভিনেতা

গভীর রাতে ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেন অভিনেতা

অনলাইন ডেস্ক ►
বলিউডের আলোচিত জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের পুরোনো সম্পর্কের নানা ঘটনা মাঝেমধ্যেই নতুন করে সামনে আসে। এবার তাদের প্রেমের শুরুর সময়ের একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এনেছেন ভারতের এক সাবেক সাংবাদিক। তাঁর দাবি, ক্যাটরিনার সঙ্গে গোপনে দেখা করার সময় ছবি ধারণ করায় ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম নিয়ে নিয়েছিলেন রণবীর।

ঘটনাটি ঘটে রণবীর-ক্যাটরিনার সম্পর্কের একেবারে শুরুর দিকে। তখনও তাদের প্রেমের বিষয়টি প্রকাশ্যে আসেনি। সাংবাদিকদের কাছে খবর আসে, গভীর রাতে ক্যাটরিনার বাড়িতে গিয়েছেন রণবীর। খবর পেয়েই তারা আগে থেকে বাড়িটির নিচে অবস্থান নেন।

সাংবাদিকের ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে ১২টার দিকে সেখানে পৌঁছে অপেক্ষা করতে থাকেন তাঁরা। প্রায় রাত দেড়টার দিকে রণবীর বাড়ি থেকে বেরিয়ে আসেন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তিনি ক্যাপ দিয়ে মুখ ঢেকে দ্রুত গাড়িতে উঠে সেখান থেকে চলে যান। তবে গল্পের আসল ঘটনা ঘটে এরপর। কিছুক্ষণ পর রণবীর আবার সেই জায়গায় ফিরে আসেন। এরপর সাংবাদিকদের গাড়ির দরজা খুলে তাঁদের ক্যামেরার ব্যাগ ও সাউন্ড রেকর্ডিংয়ের সরঞ্জাম নিয়ে নেন বলে দাবি ওই সাংবাদিকের।

তবে সাংবাদিকরা সেখান থেকে সরে না যাওয়ায় শেষ পর্যন্ত রণবীরকে সরঞ্জামগুলো ফিরিয়ে দিতে হয়। পুরো ঘটনাটি তখনকার সময়ে রণবীর-ক্যাটরিনার সম্পর্ক কতটা গোপন রাখা হয়েছিল, তারই ইঙ্গিত দেয়।

কীভাবে সেই গোপন সাক্ষাতের খবর তাদের কাছে পৌঁছেছিল, সেটিও জানিয়েছেন সাবেক ওই সাংবাদিক। তার দাবি, একটি শেষকৃত্যে অংশ নেওয়ার পর রণবীর ও ক্যাটরিনা আলাদাভাবে ক্যাটরিনার বাড়ির দিকে রওনা হয়েছিলেন। তাঁদের সেখানে যাওয়ার খবর পেয়ে সাংবাদিকরা আগেই বাড়িটির সামনে পৌঁছে অপেক্ষা করছিলেন। ক্যাটরিনা গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ক্যামেরা চালু করেন তাঁরা। বিষয়টি বুঝতে পেরে রণবীর গাড়ির কাচ নামিয়ে সাংবাদিকদের দেখতে পান। এরপর পরিস্থিতি সামাল দিতে এমন ভান করেন যে, তিনি শুধু ক্যাটরিনাকে বাড়িতে পৌঁছে দিতে এসেছেন।

রণবীর ও ক্যাটরিনার প্রেমের শুরু ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার শুটিংকে ঘিরে। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। বর্তমানে রণবীর কাপুর অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ে করেছেন। অন্যদিকে ক্যাটরিনা কাইফের স্বামী অভিনেতা ভিকি কৌশল।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad