Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ১২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

অধ্যক্ষ মরহুম জাকারিয়া খন্দকারের স্মরণ সভা অনুষ্ঠিত

অধ্যক্ষ মরহুম জাকারিয়া খন্দকারের স্মরণ সভা অনুষ্ঠিত

সাদুল্লাপুর প্রতিনিধি

সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম জাকারিয়া খন্দকারের স্মরণ সভা ও দোয়া মাহফিল গত রবিবার অনুষ্ঠিত হয়েছে। কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল আলম। বক্তব্য রাখেন কলেজ গর্ভণিং বডির সভাপতি গাইবান্ধা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফসর মোঃ খলিলুর রহমান, অধ্যক্ষ মরহুম জাকারিয়া খন্দকারের সহধর্মিনী প্রফেসর ফাতেমা জোহরা ও ছেলে খন্দকার ফায়জুস সালেহীন, 

কলেজ গর্ভণিং বডির সদস্য ও উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, কলেজ গর্ভণিং বডির সদস্য আবু সাঈদ জামান, কলেজ গর্ভণিং বডির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অনোয়ারুল ইসলাম, কলেজের সহকারী অধ্যাপক হোসনে আরা বেগম, সহকারী অধ্যাপক আবুল বাসার মোঃ হান্নান পিন্টু, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম উজ্জল, প্রভাষক শাহনাজ রহমান রত্মা, সিনিয়র ইন্সট্রাক্টর তাজুল ইসলাম রেজা, প্রশাসনিক কর্মকর্তা হাফিজার রহমান বাদল প্রমূখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মোঃ কামরুজ্জামান। পরে কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ মরহুম জাকারিয়া খন্দকারকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ মোখলেছুর রহমান।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad