Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪৭ মিনিট আগে
  • ৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

এআই ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ওয়ার্কশপ

এআই ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ওয়ার্কশপ

নিজস্ব প্রতিবেদক ►
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বৃদ্ধি এবং তরুণদের মাঝে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সোমবার  দুপুরে গাইবান্ধায় আরএইচস্টেপ আলোর ধারা পাঠশালা সংলগ্ন অপরাজেয় তারুণ্য সেমিনার কক্ষে দিনব্যাপী বিশেষ নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। আরএইচস্টেপ-অপরাজেয় তারুণ্য গাইবান্ধা-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

ওয়ার্কশপে তরুণ ও কিশোর-কিশোরীদের এআই প্রযুক্তিতে দক্ষ করার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতামূলক বিষয়গুলোকে এআই ব্যবহার করে কমিক্স বুক-এ রূপান্তরের ওপর ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ইউওয়াইপি প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছাঃ আসফিয়া খাতুন। কর্মশালায় ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অপরাজেয় তারুণ্য ঢাকার প্রজেক্ট অফিসার সায়মা আক্তার এবং গ্রাফিক্স ডিজাইনার ও ভিডিও এডিটর মোঃ সাজেদুল।

প্রেজেন্টেশনে তারা দেখান কীভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্য সচেতনতা ও এসআরএইচআর-এর সংবেদনশীল বিষয়গুলোকে সহজ ও আকর্ষণীয় কমিক্স বইয়ে রূপান্তর করা যায় এবং ডিজিটাল প্ল্যাটফর্মে এআই-কে কার্যকরভাবে প্রচারণার কাজে লাগানো সম্ভব।

আসফিয়া খাতুন তার বক্তব্যে বলেন,  যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার (এসআরএইচআর) সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে কেবল সনাতনী ধারায় সীমাবদ্ধ থাকলেই চলবে না। ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর উপযুক্ত ব্যবহার করে সচেতনতা ছড়িয়ে দেওয়ার এখনই উপযুক্ত সময়। এআই প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে আধুনিক ও যুগোপযোগী উপায়ে এসআরএইচআর প্রচারণা চালিয়ে যাওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।কর্মশালায় স্থানীয় বিভিন্ন কিশোর-কিশোরী ও যুব সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad