Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

দিনাজপুরে ৩৮ কোটি টাকার সাপের বিষ উদ্ধার, আটক ৪

দিনাজপুরে ৩৮ কোটি টাকার সাপের বিষ উদ্ধার, আটক ৪

দিনাজপুর প্রতিনিধি ►

দিনাজপুরের চিরিরবন্দরে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩৮ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। বিজিবির দাবি, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য। বিদেশে পাচারের উদ্দেশ্যে বিষগুলো পরিবহন করা হচ্ছিল। শুক্রবার দিনাজপুর ৪২ বিজিবি অধিনায়ক পক্ষ থেকে  সন্ধ্যা সাড়ে সাতটায় গণমাধ্যম কর্মীদেরকে এই তথ্য প্রদান করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ আগস্ট দুপুরে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে বিজিবি, র‌্যাব-১৩ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে একটি যৌথ দল চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন চারজনকে আটক করা হয়।

আটক চার আসামিরা হলেন মোঃ জাহাঙ্গীর আলম (৪৩) সে  দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দামুর গ্রামের মোখলেছুর হকের ছেলে। মোঃ সালাউদ্দিন সান্জু (৪১) সে দিনাজপুর পৌর এলাকার  ছোট গুড়গোলার কে, এম শহিদুল ইসলামের ছেলে। মোঃ আনিছুর রহমান (৫৫) দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খেতদিঘী গ্রামের আব্দুল মজিদের ছেলে। উজ্জল আলী (৫৪) সে দিনাজপুরের বিরামপুর উপজেলার কুন্দনহাট গ্রামের মোবারক আলীর ছেলে। অভিযানে তাদের কাছ থেকে তিনটি কাচের জারে আনুমানিক ৫ কেজি ৭০০ গ্রাম বিক্রয় নিষিদ্ধ সাপের বিষ উদ্ধার করা হয়। এ ছাড়া একটি প্রাইভেটকার, দুটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন ও ছয়টি সিমকার্ড জব্দ করা হয়েছে।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তারা এর আগে বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী দেশে সাপের বিষ পাচার করেছেন বলেও দাবি করেছে বিজিবি। উদ্ধার করা সাপের বিষ, যানবাহন ও অন্যান্য মালামালসহ জব্দ করা সামগ্রীর মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৮ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৮০০ টাকা। ঘটনার পর আটক চারজনকে উদ্ধার করা মালামালসহ আইনগত ব্যবস্থা নিতে চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়।

বিজিবি আরও জানায়, আদালতের নির্দেশে গত ১৯ আগস্ট হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ল্যাবরেটরিতে উদ্ধার করা নমুনার রাসায়নিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় নমুনাটি সাপের বিষ হিসেবে শনাক্ত হয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, মূল্যবান সম্পদ ও বন্যপ্রাণীজাত পণ্যসহ যেকোনো অবৈধ দ্রব্যের পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক, মানবপাচার, অস্ত্রসহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad