Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৭ বার দেখা হয়েছে
ফটো কার্ড

পলাশবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা

 পলাশবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা

পলাশবাড়ী প্রতিনিধি ►

গাইবান্ধার পলাশবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদুল হাছান, মোছা. নিলুফার ইয়াছমিন, মোছা. রাবিয়া বেগম, মোছা. তাহেরা নাজনীন, প্রধান শিক্ষক মোকলেছার রহমান মিলন প্রমুখ। এসময় উপজেলা শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তা ছাড়াও উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মামুন অর রশীদ। মাসিক সমন্বয় সভায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংক্রান্ত সরকারি সকল নীতিমালা বাস্তবায়নসহ মানসম্মত ও গুণগত শিক্ষাদানের উপর গুরুত্বারোপ করা হয়। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad