Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সুন্দরগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ

 সুন্দরগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ

সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ করেছেন উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ। সেই সাথে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের মুল ফটকে এবং সমাজসেবা দপ্তরের মুল গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষোভকারীগণ।

মঙ্গলবার ১২টার দিকে উপজেলার বাহিরগোলা জামে মসজিদ মোড় হতে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশ করেন। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহমেদ, সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক, পৌর বিএনপির আহবায়ক ইখতিয়ার হোসেন ভূইয়া নিপন, যুগ্ম আহবায়ক ইফতেখার হোসেন পপেল, উপজেলা যুবদলের আহবায়ক মো. আব্দুর রহমান, স্বেচ্ছাসেব দলের সদস্য সচিব মো, মতিয়ার রহমান, পৌর যুবদলের আহবায়ক মো. আনোয়ার হোসেন আনোয়ার, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওয়াউজ্জামান রিয়েলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।

বক্তাগণ তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারের ফলাফল বাতিল করে নতুন করে ফলাফল প্রকাশের দাবি জানান। সেই সাথে উপজেলা নিবার্হী অফিসার ও সমাজসেবা কর্মকর্তার বদলী দাবি করেন। পরে বিক্ষোভকারীগণ উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের মুল ফটক এবং সমাজসেবা দপ্তরের মুল গেটে তালা ঝুলিয়ে দেন। উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলি বলেন, বিধি মোতাবেক কমিটির মাধ্যমে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে ফলাফল প্রকাশকরা হয়েছে। এখানে কোন প্রকার অনিয়ম হয়নি।

তিনি আরও বলেন, ফলাফল প্রকাশের পর বিক্ষোভকারীগণ উপজেলা নিবার্হী অফিসার ও সমাজসেবা দপ্তরের কোন প্রকার অনিয়মের অভিযোগ করেননি। সেই সাথে যোগাযোগও করেনি। তালা ঝুলানোর ব্যাপারে তিনি বলেন, উর্দ্ধতন কর্তপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad