Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গোবিন্দগঞ্জে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

গোবিন্দগঞ্জে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

গোবিন্দগঞ্জ প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফাঁসিতলা থেকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত জখম অবস্থায় একটি পরিত্যাক্ত ফ্লাওয়ার মিল থেকে লাইজু (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) সকালে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে গোবিন্দগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত লাইজু উপজেলার কামারদহ ইউনিয়নের ফেলুকাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি গাইবান্ধা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এটি একটি হত্যাকান্ড। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad