
সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
আমন ধানের চারা রোপনের জন্য হাল চাষের জমিতে মাছ ধরার অভিনব কৌশল সকলের নজর কেড়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার গ্রাম-গঞ্জের সবত্রই এ দৃশ্য এখন চোখের পড়ার মত। প্রযুক্তির এই যুগে মেশিনের সাহায্যে জমি চাষ করার সময় দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ দূর্বল হয়ে পড়ে। সেই দূর্বল মাছ ধরতে নারী-পুরুষ আবালবৃদ্ধবনিতারা হাল চাষের জমিতে উফঁছে পড়া ভির করছেন।
মাছ ধরার জন্য ডালি, চালুন, ছোট জাল, প্লাষ্টিকের বিভিন্ন উপকরণ নিয়ে চাষের জমিতে নেমে মাছ শিকার করছেন তারা। মাছ প্রেমীদের ভিড় সামলাতে পাওয়ার টিলার চালককে অনেক বেগ পেতে হচ্ছে। সর্তকতার সহিত ধীর গতিতে হাল চাষ করতে হচ্ছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আমন ধানের চারা রোপনের জন্য কৃষকরা পুরোদমে মাঠে নেমে পড়েছে। পরিজন নিয়ে দিন রাত পরিশ্রম করে ধানের চারা রোপনে ব্যস্ত হয়ে পরেছেন কৃষকরা। গরুর হাল নেই বললে চলে। সে কারনে পাওয়ার টিলারের ওপর নির্ভরশীল কৃষকরা। টিলার চালকের চাহিদা অনেকটা বেড়ে গেছে।
যখন যে এলাকায় যাচ্ছে, তখন সেই এলাকার সমন্ত জমি চাষ করে দিচ্ছে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আগাম বৃষ্টি বাদল শুরু হওয়ায় পুকুর-ডোবা, নদী-নালা, খাল-বিল এবং নিচু জলাশয়ে দেশীয় বিভিন্ন প্রজাতের মাছের ব্যাপক প্রজনন ঘটেছে। বর্তমানে ওই সব মাছ ধানী জমির আগাছার মধ্যে অবস্থান করছেন। পাওয়ার টিলার দিয়ে হাল চাষের সময় মাছগুলো দূর্বল হয়ে পড়ায় তা শিকার করতে মেতে উঠেছেন এলাকার নারী পুরুষ ও শিশুরা। দববন্দ ইউনিয়নের ধুমাইটারি গ্রামের বেলাল মিয়া বলেন, জমিতে হাল চাষের জন্য পাওয়ার টিলার আসার খবর পাওয়া মাত্রই এলাকার মানুষজন মাছ শিকারের জন্য জমির ধারে উপস্থিত হচ্ছেন।
বিশেষ করে নারীদের উপস্থিতি চেখে পড়ার মত। দেশীয় মাছের স্বাদেই আলাদা। তাই মাছ ধরতে উপচে পড়া ভিড়। অল্প সময়ের মধ্যে এক হতে দেড় কেজি বিভিন্ন প্রজাতের মাছ শিকার করছেন তরা। শান্তিরাম ইউনিয়নের পাওয়ার টিলার চালক ইকবাল আকন্দ বলেন, মাছ প্রেমীদের ভিড়ে দ্রুত গতিতে গাড়ি চালানো অত্যন্ত কষ্টকর। সর্কতার সহিত গাড়ি চালাতে হচ্ছে। অনেক সময় দূর্ঘটনার শিকার হয়ে থাকেন অনেকে।
উপজেলা মৎস্য অফিসার মাধব রায় বলেন, এভাবে মাছ শিকার করলে দেশীয় মাছ এক সময় বিলুপ্ত হয়ে যাবে। হাল চাষের সময় পোনামাছগুলো বেশি দূর্বল হয়ে যায়। সে কারনে মাছ প্রেমীরা পোনা মাছ শিকার করছেন এভাবে। এ ব্যাপারে সকলের সচেতনতা একান্ত প্রয়োজন।