Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

নওগাঁয় অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নওগাঁয় অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নওগাঁ প্রতিনিধি ►

নওগাঁয় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসহায় হতদরিদ্র প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালকের কার্যালয়ে নওগাঁ সদর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

এসময় নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, বদলগাছী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (উপপরিচালক অতিরিক্ত দায়িত্ব) ফারুক আহমেদ, রানীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আকতার ও সভানেত্রী পারভীন। এসময় মহিলা বিষয়ক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে ২১ জন প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad