Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গোবিন্দগঞ্জে প্রতিবন্ধী ও দুঃস্থ ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

গোবিন্দগঞ্জে প্রতিবন্ধী ও দুঃস্থ ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জ-এ জীবনমান উন্নয়নে নুর মিশন বাংলাদেশের উদ্যোগে ছাগল পালন বিষয়ক কর্মশালা শেষে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর দুঃস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার আদমপুর মিশনের হলরুমে আয়োজিত কর্মশালা শেষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ উপকারভোগীদের হাতে ছাগল তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ডিএলপি ম্যানেজার উইলসন সরেন, সুপারভাইজার বাদল বাস্কিসহ অন্যান্যরা। অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ৪ জন প্রতিবন্ধীসহ মোট ১৪ জন উপকারভোগীর মাঝে ১৮টি ছাগল বিতরণ করা হয়। এর আগে কর্মশালায় ছাগল পালন, পরিচর্যা এবং ছাগলের বিভিন্ন রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad