Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

কুয়েতের আকাশসীমা সাময়িক বন্ধ ঘোষণা

কুয়েতের আকাশসীমা সাময়িক বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক►
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে কুয়েত। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

গালফ নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) জানিয়েছে, বিমান চলাচল ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিট থেকে আকাশসীমা বন্ধ রয়েছে। একই সঙ্গে কুয়েতগামী বিভিন্ন ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

গণমাধ্যমটি জানিয়েছে, কুয়েত সরকার তাদের দেশের ওপর ‘ইরানি আগ্রাসন’ চালানো হয়েছে বলে দাবি করার পরপরই এই পদক্ষেপ নেওয়া হলো। এই পরিস্থিতির কারণে সমগ্র অঞ্চলের বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। ডিজিসিএ এক বিবৃতিতে জানিয়েছে, তারা সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে এবং সম্ভাব্য হুমকি দূর হওয়া মাত্রই আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হবে এবং স্বাভাবিক ফ্লাইট চলাচল শুরু করা হবে।

কর্তৃপক্ষ আরো জানায়, পূর্বনির্ধারিত চুক্তি এবং নিয়মতান্ত্রিক পরিচালনা পদ্ধতি মেনেই ফ্লাইটগুলোকে অন্য রুটে ডাইভার্ট (দিক পরিবর্তন) করা হচ্ছে।
উদ্ভূত পরিস্থিতিতে যাত্রী ও বিমান সংস্থাগুলোকে ডিজিসিএ-এর পক্ষ থেকে দেওয়া অফিসিয়াল আপডেট অনুসরণ করার এবং বিমান ভ্রমণ সংক্রান্ত সব ধরনের নির্দেশনা ও গাইডলাইন মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা এবং এর জবাবে ওই অঞ্চলে মোতায়েন করা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে তেহরানের পাল্টা হামলার পর উপসাগরীয় অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় কুয়েত তাদের আকাশসীমা বন্ধের এই জরুরি সিদ্ধান্ত নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad