Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪৯ মিনিট আগে
  • ২১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ফুলছড়ির সাংবাদিক আইয়ুব হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

ফুলছড়ির সাংবাদিক আইয়ুব হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

ফুলছড়ি প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়ির প্রবীণ সাংবাদিক ও সামাজিক সংগঠক মরহুম আইয়ুব হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (৯ জুন)। ২০১৩ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ফুলছড়ির মানুষের কাছে একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।  

মৃত্যুর আগ পর্যন্ত আইয়ুব হোসেন দৈনিক করতোয়ার তৎকালীন ফুলছড়ি উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। স্থানীয় নানা সমস্যা, জনদুর্ভোগ, নদীভাঙনসহ সাধারণ মানুষের কথা সংবাদমাধ্যমে তুলে ধরতে তিনি সবসময় সক্রিয় ছিলেন। তাঁর লেখনী ও পেশাগত দায়িত্ববোধের কারণে সহকর্মী ও স্থানীয় মানুষের কাছে তিনি ছিলেন আস্থার প্রতীক।  সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গেও তিনি সম্পৃক্ত ছিলেন। তিনি মানবাধিকার কমিশনের ফুলছড়ি উপজেলা শাখা, উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদের ফুলছড়ি ইউনিট এবং ফুলছড়ি প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন।   

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে আজ স্বল্প পরিসরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও ঘনিষ্ঠজনেরা অংশ নেবেন বলে জানা গেছে।  প্রয়াত সাংবাদিক আইয়ুব হোসেনের স্ত্রী রেজওয়ানা আইয়ুব মরহুমের রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, তিনি সারাজীবন মানুষের জন্য কাজ করেছেন। সবাই যেন তাঁর জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad