নিজস্ব প্রতিবেদক ►
বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার রাত ১১টা ৩৬ মিনিটের দিকে হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য ভূকম্পন অনুভূত হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা অঞ্চল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পের কম্পন বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ছাড়াও পার্শ্ববর্তী কিছু এলাকাতেও অনুভূত হয়।
ভূমিকম্প অনুভূত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।