Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিয়ে সীমান্তে সতর্ক বিজিবি ও দেশবাসী

বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিয়ে সীমান্তে সতর্ক বিজিবি ও দেশবাসী

অনলাইন ডেস্ক ►

দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অবৈধ পুশইন চেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। লালমনিরহাট, পঞ্চগড়, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন সীমান্ত পয়েন্টে বিএসএফ জোর করে অনুপ্রবেশের চেষ্টা চালালে বিজিবি এবং স্থানীয় সাধারণ মানুষ সম্মিলিতভাবে তা রুখে দেয়।

বিজিবি জানিয়েছে, গত কয়েকদিনে বিভিন্ন সীমান্ত দিয়ে শত শত নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। নওগাঁর সাপাহার ও চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে মুখোমুখি অবস্থানের সৃষ্টি হয়েছে। বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধভাবে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয় গ্রামবাসীরাও সীমান্ত সুরক্ষায় বিজিবিকে নিয়মিত তথ্য দিয়ে সহযোগিতা করছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad