Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ককটেল ২-এ সমকামী প্রেম নেই, কেবলই বন্ধুত্ব: পরিচালক হোমি

ককটেল ২-এ সমকামী প্রেম নেই, কেবলই বন্ধুত্ব: পরিচালক হোমি

অনলাইন ডেস্ক ►

মুক্তিপ্রতিক্ষিত সিনেমা ককটেল ২-এর ঝলক বা ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতি স্যানন ও রাশমিকা মান্দানার চরিত্র নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ট্রেলারে শহিদ কাপুর, কৃতি ও রাশমিকাকে একটি ত্রিকোণ প্রেমের গল্পে দেখা গেছে। অনেকের ধারণা, সিনেমায় দুই নায়িকার মধ্যে সমকামী প্রেমের সম্পর্ক দেখানো হয়েছে।

তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পরিচালক হোমি আদাজানিয়া। তিনি স্পষ্ট করেছেন যে, গল্পে কৃতি ও রাশমিকার চরিত্রে কেবলই গভীর বন্ধুত্বের প্রতিফলন ঘটেছে। এ বিষয়ে কৃতি স্যানন বলেন, দুই পুরুষের বন্ধুত্বকে যেমন ‘ব্রোম্যান্স’ হিসেবে দেখা হয়, তেমনি দুই নারীর ঘনিষ্ঠ বন্ধুত্বকে ভুলভাবে ব্যাখ্যা করার প্রবণতা বন্ধ হওয়া উচিত।

ছবিটির পারিশ্রমিক নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা। শোনা যাচ্ছে, এই সিনেমার জন্য শহিদ কাপুর ৩৫ কোটি রুপি নিয়েছেন এবং কৃতি ও রাশমিকা প্রত্যেকে ১৫ কোটি রুপি করে পারিশ্রমিক পেয়েছেন। হোমি আদাজানিয়া পরিচালিত বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad