Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫০ মিনিট আগে
  • ২০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার

আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার

অনলাইন ডেস্ক ►
বিদ্যুৎ বিভাগের অনুরোধে আবাসিক শূন্য থেকে ৫০ ও শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের বর্ধিত মূল্য প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার (৪ জুন) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহারের বিষয়টি জানানো হয়েছে।

এর আগে প্রান্তিক গ্রাহকদের ভোগান্তির কথা বিবেচনা করে বিদ্যুতের নতুন দাম পুনর্বিবেচনার জন্য বিইআরসিকে অনুরোধ জানিয়েছিল বিদ্যুৎ বিভাগের অধীন সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণার এক দিন পর বৃহস্পতিবার (৪ জুন) তা পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে আবেদন করে পিডিবি।

অনুরোধের বিষয়ে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেছিলেন, পিডিবির পক্ষ থেকে এসংক্রান্ত রিভিউ আবেদন জমা দেওয়া হয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়েছে কমিশন। প্রস্তাবটি যেহেতু গ্রাহকদের স্বার্থে এবং এতে বিদ্যুতের দাম কমানোর বিষয় রয়েছে, তাই এ ক্ষেত্রে গণশুনানির প্রয়োজন হবে না। দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad