Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

জানজটে নাকাল গোবিন্দগঞ্জ শহরবাসী ও দুর্ভোগের শিকার যাত্রী

জানজটে নাকাল গোবিন্দগঞ্জ শহরবাসী ও দুর্ভোগের শিকার যাত্রী

গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ ►
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের যানবাহনের চাপে ঢাকা- রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ শহর এলাকায় আবারো যানজট অবস্থা সৃষ্টি হয়েছে। যানবাহনের অতিরিক্ত চাপে মাঝে মধ্যেই শহর এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে। যে কারণে গতি মন্থর হওয়ায় দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রী সাধারণ ও স্থানীয় ব্যবসায়িরা।

জানা গেছে গত ৩১ মে ছুটি শেষ হওয়ায় ওই দিন রাত শুরু হয় ঢাকা সহ বিভিন্ন স্থানের কর্মস্থলে ফেরা মানুষের ঢল। তবে গত ১ জুন থেকে এই চাপ আরো বৃদ্ধি পায় । যে কারণে উত্তরাঞ্চল থেকে ঢাকা মুখী একং ঢাকা থেকে যাত্রী নিতে আসা যানহাবনের চাপ বৃদ্ধি পেয়েছে। এই যানবাহন গুলি গোবিন্দগঞ্জের বাইরে দ্রুতগতিতে আসলেও ফ্লাইওভাবেব কাজ চলামান থাকায় এবং মহাসড়কের পাশেই অটোরিক্সা, সিএনজি, রিক্সার ষ্ট্যন্ড গড়ে ওঠায় এই যানবাহন গুলির গতি তুলনামুলক কমে আসছে। এতে সৃষ্টি হওয়া যানজট মুহর্তে ছড়িয়ে পরছে ঢাকা রংপুর মহাসড়কের বকচর এবং কোয়ালিয়া পর্যন্ত।

স্থানীয়দের অভিযোগ রয়েছে শহরের মধ্যে থানা মোড়ে গোবিন্দগঞ্জ- দিনাজপুর স্থাপিত সিএনজির কারণে সৃষ্টি যানজট নিত্য দিনের চিত্র। অতিতেও একাধিকবার আইন শৃংখলা কমিটির বৈঠকে এই সিএজি ষ্ট্যান্ড মহাসড়ক এলাকা থেকে সড়িয়ে থানার পশ্চিম পার্শ্বে স্থাপনের সিদ্ধান্ত থাকলেও তা করা হয় না। যে কারণে মহাসড়ক থেকে দিনাজপুরমুখি যানবাহন সিএনজির ষ্ট্যান্ডের কারণে বাধাপ্রাপ্ত হয়ে এ এখানে যানজট নিত্য দিনের চিত্র হলেও কর্তপক্ষ নিরব।

এছাড়াও গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় প্রধান গেটের পাশে মহাসড়কের ওপর অটোরিক্সার বিপদজ্জক ষ্ট্যান্ড হওয়ায় এলাকাটি অনেকটা দুর্ঘটনা প্রবণ এলাকায় পরিনত হয়েছে। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ হাইওয়য়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফরর হোসেন ইতিপূর্বে বলেছেন হাইওয়ের নির্মাণকাজ শেষ হয়ে যেমন যানজট কমবে তেমনি শহরের ছোট যানবাহনের জন্য ষ্ট্যান্ডের ব্যবস্থা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad