
অনলাইন ডেস্ক ►
ইরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালীর সংকট নিয়ে হোয়াইট হাউসে দুই ঘণ্টার বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনায় কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে হবে এবং জলপথে অবাধ চলাচল নিশ্চিত করতে হবে। অন্যদিকে, ইরান জানিয়েছে তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা করছে না। বিষয়টি নিয়ে উভয় দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত রয়েছে।
মাধুকর/এমআর