Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৪ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সেনেগালে নতুন প্রধানমন্ত্রী: অর্থনৈতিক সংকট কাটাতে বড় পরিবর্তন

সেনেগালে নতুন প্রধানমন্ত্রী: অর্থনৈতিক সংকট কাটাতে বড় পরিবর্তন

অনলাইন ডেস্ক ►

সেনেগালে এক আকস্মিক রাজনৈতিক রদবদলে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ অর্থনীতিবিদ আহমাদু আল আমিনু লু। প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে এক বিশেষ অধ্যাদেশের মাধ্যমে তাকে এই পদে স্থলাভিষিক্ত করেন। 

সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ও ফায়ের রাজনৈতিক গুরু ওসমান সোনকোর সঙ্গে মতপার্থক্যের জের ধরে সরকার ভেঙে দেওয়ার পর এই নিয়োগ এলো। সেন্ট্রাল ব্যাংক অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস-এর সাবেক কর্মকর্তা লু-র মূল চ্যালেঞ্জ হবে দেশের আকাশচুম্বী ঋণ (জিডিপির ১৩২%) এবং আইএমএফের স্থগিত হওয়া ঋণ কর্মসূচি পুনরুদ্ধার করা।

নিয়োগ পাওয়ার পর লু জানান, দেশের আর্থিক পরিস্থিতি কঠিন হলেও তা মোকাবিলা করা সম্ভব। এদিকে সোনকোকে পার্লামেন্টের স্পিকার করার গুঞ্জন চলায় দেশটির রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, আইএমএফের সাথে ঋণ আলোচনা এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক নীতি নিয়ে প্রেসিডেন্ট ও সোনকোর মধ্যে বাড়তে থাকা দূরত্বই এই পরিবর্তনের নেপথ্য কারণ।
মাধুকর/এমআর

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad