Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ইউরেনিয়াম দিলেও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা সরছে না: ট্রাম্প

ইউরেনিয়াম দিলেও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা সরছে না: ট্রাম্প

অনলাইন ডেস্ক ►

ইরান তাদের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ত্যাগ করলেও দেশটির ওপর আরোপিত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম পিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার প্রশাসনের এই কঠোর অবস্থানের কথা জানান। ট্রাম্প স্পষ্ট করে বলেন, কোনো শর্তেই নিষেধাজ্ঞা শিথিল করা হবে না। 

আন্তর্জাতিক মহলে যখন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার চেষ্টা চলছে, তখন ট্রাম্পের এমন অনমনীয় বক্তব্য ওই প্রক্রিয়ায় নতুন করে অনিশ্চয়তা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মাধুকর/এমআর

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad