Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪২ মিনিট আগে
  • ২৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট, ভোগান্তি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট, ভোগান্তি

অনলাইন ডেস্ক ►

বৃষ্টির কারণে একাধিক গাড়ি বিকল হয়ে যাওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি। এতে মহাসড়কে প্রায় ২৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার দিবাগত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা পর্যন্ত এই যানজট দেখা দেয়।

জানা যায়, থেমে থেমে যান চলাচল করায় ঈদযাত্রায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা বেশি কষ্টে পড়েছেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের গন্তব্যে পৌঁছাতে। গাজীপুরের মৌচাক থেকে পাবনাগামী এক ব্যক্তি বলেন, ‘ভোর রাতে বাস না পেয়ে ট্রাকে উঠেছি। দেড় ঘণ্টার পথ আসতে সময় লেগেছে প্রায় সাড়ে তিন ঘণ্টা। মহাসড়কের পৌলিতে এসে এখনো আটকে আছি।’ যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, রাতে বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে কিছুটা যানজট তৈরি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
মাধুকর/এমআর

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad