Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪৭ মিনিট আগে
  • ২৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

অসহায় ও ভুমিহীনদের দাফনে কবরস্থানের জন্য জমি দান করলেন প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ

অসহায় ও ভুমিহীনদের দাফনে কবরস্থানের জন্য জমি দান করলেন প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ

পলাশবাড়ী প্রতিনিধি
সমাজের অসহায় ও ভূমিহীন মানুষের মৃত্যুর পর দাফনের জন্য শেষ ঠিকানা নিশ্চিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগে মানবসেবায় নজির সৃষ্টি করেছেন সাবেক প্রধান শিক্ষক ও সাংবাদিক আবুল কালাম আজাদ। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পশ্চিম গোপিনাথপুর গ্রামে বাসিন্দা ও নুনিয়াগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। জানা যায়,সমাজে অনেক দরিদ্র অসহায় ও ভুমিহীন পরিবারের যে কেউ মৃত্যুর পর  নিজস্ব কোন জায়গা জমি না থাকার কারনে দাফন সম্পন্ন করা বিড়ম্বনায় পড়তে হয়।

এমন চিন্তা চেতনা থেকে মৃত্যুর পর শেষ ঠিকানা নিশ্চিত করতে উদ্যোগ নেন এবং অসহায় ও ভূমিহীন মানুষের মৃত্যুর দাফন নিশ্চিত করতে কবরস্থানের নামে ০৭ শতাংশ জমি দান করার ঘোষনা দেন।তার এই মানবিক উদ্যোগে তার সাথে মহতী কাজে সামিল হওয়ার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। শুধু তাই নয়,শিক্ষক আবুল কালাম আজাদ মৃত্যুর পর দাফন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দাফনের জন্য প্রয়োজনীয় বাঁশ ও সকল সামগ্রী দেওয়ার ঘোষনা তিনি।

এরই মধ্যে গত ১৯মে পশ্চিম গোপিনাথপুর গ্রামে দুদু মিয়ার মেয়ে অসুস্থ্য জনিত কারনে মৃত্যু বরন করলে তার দাফন কার্য সম্পন্ন করতে  সকল সামগ্রী দিয়ে দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়।তার এই মহতী উদ্যোগে এলাকাজুড়ে প্রশংসার জোয়ার বইছে এবং এলাকাবাসী তাকে সাধুবাদ জানিয়েছেন। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান“মানুষ মানুষের জন্য। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

মৃত্যুর পর একজন মানুষকে যেন সম্মানের সহিত দাফন করা  যায়। সেই চিন্তা থেকেই আমার এই উদ্যোগ নেওয়া।”ইতিমধ্যেই আমার দানকৃত কবরস্থানে কয়েকটি কবরও দেওয়া হয়েছে।কবর স্থানটির পবিত্রতা রক্ষা করতে ইটের প্রাচীর দেওয়ার পাশাপাশি উন্নয়নের জন্য বেশ কিছু পরিকল্পনাও গ্রহন করেছি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad