Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-৫-২০২৬, সময়ঃ রাত ০৭:৪২
  • ৬৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গাইবান্ধায় ভূমিসেবা মেলা উপলক্ষে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ভূমিসেবা মেলা উপলক্ষে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি
গাইবান্ধায় ৩ দিনব্যাপী ভুমি সেবা মেলা উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গতকাল রোববার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জানান, ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবন থেকে কেন্দ্রীয়ভাবে ভূমি সেবা মেলা ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে দেশের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়েও মেলা একযোগে শুরু হবে যা চলবে ২১ মে পর্যন্ত। 

এরই অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হবে। সেই দিন ৩৬ জন ভূমিহীনকে ভূমি বন্দোবস্ত করে দেওয়া হবে। ভূমিসেবা সহজ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি সেবা মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, জমির খতিয়ান ও নামজারি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়। ভূমিসেবা মেলায় এবারের প্রতিপাদ্য হচ্ছে "জনবান্ধব অটোমেটেড ভুমি ব্যবস্থাপনা" সুরক্ষিত ভুমি সমৃদ্ধ ভবিষ্যৎ।

অন্যদের মধ্যে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বাবুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad