Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সাদুল্লাপুর উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর খেলোয়ার বাছাই শুরু

সাদুল্লাপুর উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর খেলোয়ার বাছাই শুরু

সাদুল্লাপুর প্রতিনিধি

সাদুল্লাপুর উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর ৮টি ইভেন্টে খেলোয়ার বাছাই কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ জসীম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশীদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াহাব প্রমূখ। 

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর মোঃ ছামছুল আলম, বিপ্লব হাসান মদীনা, সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনশাদ আলী, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সোহেল প্রমুখ। উল্লেখ্য “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশব্যাপী শুরু হওয়া ৮টি ইভেন্ট অ্যাথলেটিক্স (দৌড় ও দীর্ঘ লাফ), সাঁতার, মার্শাল আর্ট, ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন ও দাবা খেলার ১২ থেকে ১৪ বছরের খেলোয়ার সাদুল্লাপুর উপজেলা পর্যায়ে বাছাই করা হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad