
অনলাইন ডেস্ক ►
পহেলা বৈশাখ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে বাপ্পা মজুমদার ও বিন্তির গাওয়া নতুন গান ‘কোথায় যেন’। শাহান কবন্ধের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। গানটির মিউজিক ভিডিওতে জুটি বেঁধেছেন পার্থ শেখ ও আইশা খান। রাজ ইসলামের পরিচালনায় পুরান ঢাকার ঐতিহ্যবাহী লোকেশনে গানটির শুটিং হয়েছে। ১২ এপ্রিল বিন্তির ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হবে।