Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৫ বার দেখা হয়েছে

শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান নিয়ে রবিবার চূড়ান্ত সিদ্ধান্ত

শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান নিয়ে রবিবার চূড়ান্ত সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক ►

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন পাঠদান চালুসহ নতুন কিছু নির্দেশনা আসতে পারে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী রবিবার এই বিষয়ে বিস্তারিত ও চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে শিক্ষা কার্যক্রম ব্যাহত না করে কীভাবে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা যায়, তা নিয়ে কাজ চলছে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে কয়েকদিন সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাসের সমন্বয়ে পাঠদান হতে পারে। এছাড়া শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য ইলেকট্রিক বাস ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। তবে চূড়ান্ত নির্দেশনার জন্য রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad