Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-৩-২০২৬, সময়ঃ বিকাল ০৪:৪৩
  • ৬০ বার দেখা হয়েছে

সাঘাটায় নিবন্ধনহীন পাম্পে অভিযান: ১২০০ লিটার পেট্রোল জব্দ, জরিমানা ৩০ হাজার

সাঘাটায় নিবন্ধনহীন পাম্পে অভিযান: ১২০০ লিটার পেট্রোল জব্দ, জরিমানা ৩০ হাজার

ভরতখালী (সাঘাটা) প্রতিনিধি ►

গাইবান্ধার সাঘাটা উপজেলায় নিবন্ধনবিহীন একটি পাম্পে অভিযান চালিয়ে ১২০০ লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার উপজেলার ভরতখালী হাট এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর। অভিযানকালে মেসার্স আবুল কালাম আজাদ ট্রেডার্স নামের প্রতিষ্ঠানটিতে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির প্রমাণ পাওয়া যায়।

এ সময় প্রতিষ্ঠানটির মালিক আবুল কালাম আহাদ (অলক)-এর বিরুদ্ধে জ্বালানি বিক্রিতে অনিয়ম ও পাম্পের নিবন্ধন সংক্রান্ত ত্রুটির বিষয়টিও ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং মজুদকৃত ১২০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীর জানান, জব্দ করা পেট্রোল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির জন্য সংশ্লিষ্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad