Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২৩ ঘন্টা আগে
  • ৭০ বার দেখা হয়েছে

এসকেএস হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক

এসকেএস হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

জেলার স্বাস্থ্যসেবা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সাধারণ রোগীদের চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে এসকেএস হাসপাতাল পরিদর্শন করেছেন গা্ইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। আজ সোমবার বিকেলে তিনি পৌর শহরের মাস্টার অবস্থিত এসকেএস হাসপাতালটিতে উপস্থিত হন এবং বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক হাসপাতালের বহিঃবিভাগ, জরুরি বিভাগ, প্যাথলজি এবং রোগীদের ওয়ার্ডসমূহ ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। হাসপাতালের পরিচ্ছন্নতা, নিয়মিত ডাক্তারদের উপস্থিতি এবং ওষুধের প্রাপ্যতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, “সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য। এসকেএস হাসপাতালের কার্যক্রম আমি পর্যবেক্ষণ করেছি। এখানকার পরিবেশ এবং রোগীদের প্রতি সেবার মান সন্তোষজনক।” তিনি আরও বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীদের সাথে নম্র আচরণ করা এবং সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো রোগী যেন অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।”

এ সময় হাসপাতালের সিনিয়র ম্যানেজার রেজাউল হক মন্ডল, আই হাসপাতালের ম্যানেজার মুশফিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জেলা প্রশাসককে হাসপাতালের কার্যক্রম ও সীমাবদ্ধতাগুলো সম্পর্কে অবহিত করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, তারা সর্বদা রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন এবং জেলা প্রশাসকের পরামর্শ অনুযায়ী সেবার মান আরও উন্নত করতে বদ্ধপরিকর। পরিশেষে, জেলা প্রশাসক হাসপাতালের সেবার মান ধরে রাখতে নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করেন এবং সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad