Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৭ ঘন্টা আগে
  • ৬ বার দেখা হয়েছে

দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্ত হচ্ছে রাণীনগরের গোলচত্বর

দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্ত হচ্ছে রাণীনগরের গোলচত্বর

আব্দুর রউফ রিপন, নওগাঁ

নওগাঁর রাণীনগরের জনগুরুত্বপূর্ণ একটি স্থান হচ্ছে উপজেলা সিএনজি গোলচত্বর (সাবেক বাসস্ট্যান্ড)। এই গোলচত্বর থেকে উপজেলার হাজার হাজার মানুষ জেলা সদর নওগাঁ থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে চলাচল করে। অনেক আগে থেকেই এই মোড়ে জলাবদ্ধতার সমস্যা ছিলো। এরপর ২০২১সালে রাণীনগর উপজেলা গোলচত্বর থেকে আবাদপুকুর হয়ে কালীগঞ্জ আঞ্চলিক সড়কটি সংস্কার করার পর পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সমস্যা আরো জটিল হয়। যার কারণে এই একটু বৃষ্টি হলেই গুরুত্বপূর্ণ এই স্থানটিতে হাটু পানি জমে যায় ফলে চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। 

পানি নিষ্কাশনের কোন পথ না থাকার কারণে হাটু জল মারিয়ে বছরের পর বছর যাতায়াত করে আসছে পথচারীরা। এমন দুর্ভোগ থেকে পথচারীদের মুক্ত করার লক্ষ্যে পানি নিষ্কাশনের বিকল্প পথ হিসেবে একটি ড্রেন নির্মাণের কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। এমন খবরে স্বস্তি ফিরেছে গোলচত্বরের দোকানী থেকে শুরু করে চলাচলকারী হাজার হাজার পথচারীদের মাঝে। আসন্ন বর্ষা মৌসুমের আগেই ড্রেনের কাজ সম্পন্ন করে গোলচত্বরের জলাবদ্ধতার জটিল সমস্যা নিরসন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেছে স্থানীয়রা।

স্থানীয় সবজি ব্যবসায়ী রইচ উদ্দিন জানান এক সময় এই গুরুত্বপূর্ণ মোড়ে উন্মুক্ত গণশৌচাগারের নষ্ট গন্ধে ভরা ছিলো। সেই সমস্যা থেকে মুক্ত করে একটি ভালোমানের গণশৌচাগার নির্মাণ করার কারণে দুর্গন্ধের হাত থেকে রেহাই মিললেও জলাবদ্ধতার সমস্যা নতুন করে দুর্ভোগের সৃষ্টি করেছে। পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না করার কারণে একটু বৃষ্টিতেই মোড়ে হাটু পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে পুরো বর্ষা মৌসুম জুড়ে চরম দুর্ভোগের মধ্যে পথচারী ও যানবাহনগুলোকে চলাচল করতে হয়। বর্তমান ইউএনও স্যার এই জলাবদ্ধতা দূর করতে নিজ উদ্যোগে যে ড্রেন নির্মাণের কাজ শুরু করেছেন এতে করে স্থানীয় দোকানী থেকে শুরু করে চলাচলকারী হাজার হাজার পথচারীদের মাঝে স্বস্তি ফিরেছে। এমন মহৎ কাজের জন্য হাজার হাজার মানুষের পক্ষ থেকে সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদসহ কৃতজ্ঞতা রইলো। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান উপজেলা পরিষদ সংলগ্ন গোলচত্বরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মোড়। সেই মোড়ের নিচু অংশটি বৃষ্টির পানি জমে থাকার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়। যার কারণে অধিকাংশ সময়ই যানজটের সৃষ্টি হয়। এমন সমস্যা দূরীকরণের লক্ষ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সার্বিক সহযোগিতা নিয়ে পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এই ড্রেন নির্মাণ করা হলে গোলচত্বরের দীর্ঘদিনের জলাবদ্ধতা আর থাকবে না। ফলে বর্ষা মৌসুমসহ বছরের পুরো সময়ই পথচারীরা মোড়টি ব্যবহার করতে পারবেন। এছাড়া ড্রেন নির্মাণের সঙ্গে পরিষদের অভ্যন্তরে থাকা পরিত্যক্ত বিশাল জায়গাটিও ব্যবহারের উপযোগী করা হচ্ছে। দ্রুতই ড্রেন নির্মাণের কাজসহ পরিষদের অভ্যন্তরের অগোছালো পরিবেশ সুন্দর করার চলমান কাজগুলো শেষ করার আশা ব্যক্ত করেন এই কর্মকর্তা।  

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad