Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-৩-২০২৬, সময়ঃ সকাল ০৯:৪৫
  • ১৬ বার দেখা হয়েছে

৪ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

৪ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

অনলাইন ডেস্ক ►

দেশের চার বিভাগে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এমন পরিস্থিতিতে এসব নদীবন্দরগুলোকে নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad