Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৬ বার দেখা হয়েছে

গাইবান্ধায় পুনাকের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

গাইবান্ধায় পুনাকের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক ►

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে গাইবান্ধায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সোমবার গাইবান্ধা জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এক অনুষ্ঠানে অসহায় নারী-পুরুষদের মাঝে ঈদের উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে গাইবান্ধা জেলা পুনাকের সভানেত্রী ইসরাত জাহান বীথি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়দের হাতে ঈদের উপহার তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন।

বিতরণকালে পুনাক সভানেত্রী বলেন, ঈদের আনন্দ শুধু সামর্থ্যবানদের জন্য নয়; সমাজের সকল স্তরের মানুষের মাঝে এই আনন্দ ছড়িয়ে দেওয়াই পুনাকের মূল লক্ষ্য। অসহায় পরিবারগুলো যেন উৎসবের আমেজে ঈদ উদযাপন করতে পারে, সেই মানবিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুনাক গাইবান্ধার সাধারণ সম্পাদিকা কাজরিমা আক্তার,পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ, গাইবান্ধা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা। পুলিশের এই মানবিক উদ্যোগে স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। পুনাক জানায়, আগামীতেও তারা সমাজের অসহায় ও অবহেলিত মানুষের পাশে থেকে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad