Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২ বার দেখা হয়েছে

সিনেপ্লেক্সে আজ মুক্তি পাচ্ছে ভৌতিক সিনেমা স্ক্রিম ৭

সিনেপ্লেক্সে আজ মুক্তি পাচ্ছে ভৌতিক সিনেমা স্ক্রিম ৭

অনলাইন ডেস্ক ►

পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে একই দিনে দেশের স্টার সিনেপ্লেক্সে আজ শুক্রবার মুক্তি পাচ্ছে ভৌতিক ঘরানার সিনেমা স্ক্রিম ৭। তিন দশক ধরে ভৌতিক-থ্রিলার চলচ্চিত্রপ্রেমীদের কাছে দারুণ জনপ্রিয় স্ক্রিম ফ্র্যাঞ্চাইজ। স্ক্রিম ফ্র্যাঞ্চাইজের সপ্তম এই পর্ব তিন বছর আগে মুক্তিপ্রাপ্ত স্ক্রিম ৬-এর সিকুয়েল। সিরিজের মূল লেখক কেভিন উইলিয়ামস। স্ক্রিম ৭ দিয়ে প্রথমবার পরিচালকের আসনে বসেছেন তিনি।

স্ক্রিম ফ্র্যাঞ্চাইজির আগের পর্বগুলোর মতো এ পর্বেও থ্রিল ও ভয়ের মিশ্রণ দেখা যাবে। এবারের গল্পে সম্পর্ক, পিছে ফেলে আসা ঘটনার পুনরাবৃত্তি এবং ভয়ংকর খুনি-সব মিলিয়ে ভয়ের সঙ্গে ক্ল্যাসিক স্টাইল ফিরিয়ে আনা হয়েছে। গল্পে দেখা যাবে, সিডনি প্রেসকট ইন্ডিয়ানার শান্ত শহর পাইন গ্রোভে নতুন জীবন গড়ে তুলেছে। ভালোই কাটছিল তার দিন। একসময় একজন নতুন ঘোস্টফেস কিলার তার মেয়ে ট্যাটুমকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে শুরু করে এবং সিডনিকে তার অতীতের মুখোমুখি হতে বাধ্য করে, যাতে হত্যাকাণ্ড চিরতরে বন্ধ করা যায়।

২০২৫ সালের জানুয়ারিতে শুরু হয়েছিল স্ক্রিম ৭ সিনেমার শুটিং, শেষ হয় মার্চে। আগের বিভিন্ন পর্বে অভিনয় করা তারকাদের মধ্যে নতুন পর্বে আছেন নেভ ক্যাম্পবেল, জেসমিন স্যাভয় ব্রাউন, ম্যাসন গুডিং, ডেভিড আর্কেট, ম্যাথিউ লিলার্ড ও কোর্টনি কক্স। নতুন যুক্ত হয়েছেন ইসাবেল মে, আনা ক্যাম্প, মিশেল র‌্যান্ডেলফ, জিমি ট্যাট্রো, ম্যাকেনা গ্রেস, আসা জার্মান প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad