Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ১৮ বার দেখা হয়েছে

গোবিন্দগঞ্জে বোরো চাষে ব্যস্ত কৃষক, ভালো ফলনের আশা চাষীদের

গোবিন্দগঞ্জে বোরো চাষে ব্যস্ত কৃষক, ভালো ফলনের আশা চাষীদের

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শীতের প্রকোপ কমে যাওয়ার সাথে সাথেই শুরু হয়েছে বোরো ধান চাষ-আবাদ। এ জন্য ব্যস্ত সময় পাড় করছে চাষীরা। সার, সেচসহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় বোরো চাষের ব্যয়ও বেড়েছে। সকল সংকট কাটিয়ে অনুকুল আবহাওয়ায় বোরোর ধানের ভালো ফলনের আশা কৃষকদের। বোরা চাষ নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। 

মধ্য জানুয়ারী থেকে এ উপজেলায় বোরো ধান চাষ শুরু হয়ে থাকলেও, শীতের প্রকোপ কমে আসায় অনুকুল আবহাওয়ায় এখন পুরোদমে বোরো রোপনে ব্যস্ত সময় পার করছে কৃষক। মাঠে মাঠে চলছে কৃষকের জমিতে হাল দেওয়া, জমি কাদা করা, বীজ তলা থেকে চারা ওঠানো এবং বোরো চারা রোপণের কাজ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলায় এ বছর ৩১ হাজার ১শ ২০ হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এরমধ্যে ৬ হাজার ২৯শ’ হেক্টর জমিতে হাইব্রিড, উফশী জাত ২৫ হাজার ৪৬ হেক্টর এবং স্থানীয় জাতের ৪৬ হেক্টর ধান চাষ করা হয়েছে। 

সার, তেলসহ কৃষি উপকরণ ব্যয় বৃদ্ধি পাওয়ায় বোরো চাষের ব্যয়ও বেড়েছে। কৃষকরা বলছেন, শীত ও ঘন কুয়াশা কমে আসায় সময় মতো বোরা চাষ শুরু করতে পেরেছেন তারা। সার, সেচ ও কৃষি উপকরণ ব্যয় বৃদ্ধিতে বোরো আবাদের ব্যয় বাড়লেও অনুকুল আবহাওয়ায় এ বোরো ধান আবাদে ভালো ফলন আশা করছেন চাষীরা। সাপমারা ইউনিয়নের জীবনপুর গ্রামের নজরুল ইসলাম বলেন, প্রথম প্রথম ডিলাররা সারের দাম বেশি নিলেও কৃষি বিভাগের তৎপরতায় তা সহনীয় পর্যায়ে নেমে এসেছে। সার, সেচসহ সব অনুকুলে থাকায় নির্বিঘ্নে চাষাবাদ করা হচ্ছে।  

এ প্রসঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, বোরো আবাদ নির্বিঘ্ন করতে কৃষকদের সব ধরনের পরামর্শ সহযোগিতা দেওয়া হচ্ছে। এছাড়াও অন্যান্য সহযোগিতার জন্য কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad