Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৬ বার দেখা হয়েছে

গাইবান্ধা-৫ আসনে নির্বাচনী ফল নিয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মেহেদী বিদ্যুতের সংবাদ সম্মেলন

গাইবান্ধা-৫ আসনে নির্বাচনী ফল নিয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মেহেদী বিদ্যুতের সংবাদ সম্মেলন

ভরতখালী (সাঘাটা) প্রতিনিধি ►

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হাসান মেহেদী বিদ্যুৎ নির্বাচনের ফলাফল ও সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। আজ বুধবার দুপুরে সাঘাটা উপজেলার উত্তর উল্যা এলাকায় তাঁর নিজ বাসভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে তিনি জানান, নানা অনিশ্চয়তা ও শঙ্কার মধ্যেও এ আসনে ৫৭.৪৯ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোট নয়জন প্রার্থীর মধ্যে নিজেকে একমাত্র প্রকৃত স্বতন্ত্র প্রার্থী দাবি করে তিনি বলেন, মনোনয়নপত্র বাতিল ও পরবর্তী আপিল প্রক্রিয়ার কারণে নির্বাচনী প্রচারে বিঘ্ন ঘটে এবং এতে তিনি প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন।

তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে ও ভোটের দিন বিভিন্ন কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুজব ও অনিয়মের ঘটনা ঘটেছে। বিশেষ করে তাঁর প্রার্থিতা প্রত্যাহার নিয়ে গুজব ছড়ানো এবং এজেন্টদের কেন্দ্র থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ তোলেন তিনি। হাসান মেহেদী বিদ্যুৎ দাবি করেন, অধিকাংশ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হলেও কিছু কেন্দ্রে অনিয়ম ও প্রভাব বিস্তারের ঘটনা ঘটেছে বলে তিনি মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে ধারণা পেয়েছেন।

এ নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থী মোঃ আব্দুল ওয়ারেছ বিজয়ী হয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বিজয়ী প্রার্থীকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি আগামী ১৪তম জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে আবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad