Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২৩ বার দেখা হয়েছে

জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

ফুলছড়ি প্রতিনিধি

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, সরকার বা নির্বাচন কমিশনের সমর্থন না পাওয়া সত্ত্বেও জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমে তাদের রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে। রোববার রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়ায় উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণমাধ্যমের একটি অংশ সহমর্মী হলেও নানা চাপে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। এমন প্রতিকূল অবস্থায় সাধারণ মানুষই দলের প্রধান শক্তি হিসেবে পাশে আছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, জাতীয় পার্টিকে নানা অপবাদ দিয়ে রাজনৈতিকভাবে কোণঠাসাসহ দেশছাড়া করার চেষ্টা হয়েছে, এমনকি পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। তাই আগামী ১২ তারিখের লাঙল মার্কায় ভোট দিয়ে ব্যালটের মাধ্যমে শৃঙ্খলতার জবাব দেওয়ার আহ্বান জানান।

ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির সভাপতি শফিউল ইসলাম চাঁন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি সারওয়ার হোসেন শাহিন, ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সবুজ, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম সরকার, কঞ্চিপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি খাজা মিয়া, সাধারণ সম্পাদক আনিছুর রহামান, সাংগঠনিক সম্পাদক হিরু মিয়া, উড়িয়া ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আব্দুল মোত্তালেব প্রমুখ। উল্লেখ্য, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে লাঙল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad