Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২০ বার দেখা হয়েছে

স্বাধীন বাংলাদেশে পরিবারতন্ত্র আর চলবে না : রংপুরে সাদিক কায়েম

স্বাধীন বাংলাদেশে পরিবারতন্ত্র আর চলবে না : রংপুরে সাদিক কায়েম

রংপুর সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে পরিবারতন্ত্র আর চলবে না, দুইবারের বেশি প্রধানমন্ত্রী হয়ে আবার ফ্যাসিস্ট হয়ে উঠার পথ আমরা বন্ধ করে দিবো। গত ৫৪ বছরের শাষন আমরা দেখেছি। রাজার ছেলে রাজা হবে এটা হবে না। যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে নেতা তৈরি হবে। যার কথা ও কাজে মিল থাকবে। আর এজন্য হ্যাঁ ভোটকে জেতাতে হবে।

গত সোমবার রাত সাড়ে ৮ টায় রংপুর নগরীর আবু সাঈদ চত্বর বেরোবি গেটে ঐক্যবদ্ধ ছাত্রসংসদ আয়োজিত হ্যাঁ ভোটের পক্ষে গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম আরও বলেন, জুলাইকে ধারণ করে নির্বাচনের শুরু থেকেই জামায়াত, এনসিপিসহ ১১ দল হ্যাঁ ভোটের প্রচারণা চালাচ্ছে। আর একটি দল গত ১৭ বছর জুলুমের শিকার হলো, ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করলো, তারপরও হ্যাঁ ভোটের পক্ষে জোরে আওয়াজ তুলতে ভয় পাচ্ছে। অনেক বলার পর সেই দলের মহান নেতা আমার বিশ্ববিদ্যালয়ের বড়ভাই এই রংপুরে হ্যাঁ এর পক্ষে বলেছে। তারা বড় বড় সমাবেশ করতেছে, লক্ষ কোটি লিফলেট, হাজার হাজার ব্যানার ফেষ্টুন তৈরি করছে কিন্তু সেখানে কোথায় হ্যাঁ কথা লিখছে না। তাদের তৃণমূল এখনও হ্যাঁ এর বিপক্ষে। এরকম ডাবল স্টান্ডাটগিরি চলবে না। জুলাইকে ধারণ করলে, আবু সাঈদকে ধারণ করলে, নতুন বাংলাদেশ ধারণ করলে এবং নতুন ৪ কোটি তরুণ ভোটারকে ধারণ করলে হ্যাঁ এর পক্ষে থাকার বিষয়টি পরিস্কার করতে হবে। আপনারা ভুল পথে যচ্ছেন। এখনও সময় আছে। হ্যাঁ এর পক্ষে থেকে তৃণমুল পর্যায়ে হ্যাঁ প্রচারণা করুন। 

তিনি বলেন, একটি ভোট হবে গণভোটের পক্ষে, যেখানে আমরা ‘হ্যাঁ’ জয়যুক্ত করব। এই ‘হ্যাঁ’ মানে হলো আজাদি, এই ‘হ্যাঁ’ মানে হলো ইনসাফ। এই ‘হ্যাঁ’ মানে শহীদ ওসমান হাদির হত্যার বিচার। ‘হ্যাঁ’ মানে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। ইনশাআল্লাহ, আমরা আমাদের প্রথম ভোটটি ‘হ্যাঁ’-তে দেব। দ্বিতীয় ভোটটি দিতে হবে ইনসাফের পক্ষে। আগামী দিনের বাংলাদেশ কেমন হবে, তা নির্ধারণের জন্য আমাদের সঠিক প্রতিনিধি নির্বাচন করতে হবে।

সাদিক কায়েম আরো বলেন, এই জুলাইয়ের কারণে নির্বাচন কমিশন গঠন হয়েছে, জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে প্রধান কমিশনার নিয়োগ হয়েছে। অথচ তারা এখন বলছে, কোন সরকারি কর্মচারী-কর্মকর্তা গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাতে পারবে না। আমরাও বলতে চাই এই ধরণের সুশীলগিরি এই স্বাধীন বাংলাদেশে চলবে না। আপনারা কার নির্দেশে এই ধরণের নির্দেশনা দিচ্ছেন। সেটা আমাদের কাছে পরিস্কার করতে হবে। এখনও দিল্লির দালালরা এই স্বাধীন দেশে বসে ষড়যন্ত্র চালাচ্ছে। কিন্তু আমরা সেটা করতে দিবো না। তাই নির্বাচন কমিশনকে বলবো, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন, তা পরিবর্তন করবেন সেই আহবান জানাচ্ছি। দেশের সকল নাগরিক ও সরকারের সকলের পক্ষে এই হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে হবে। হ্যাঁ ভোটকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করতে হবে। এসময় ডাকসু, জাকসু, চাকসু, রাকসু ও জকসু-র নির্বাচিত ছাত্রপ্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad