
পলাশবাড়ী পৌর প্রতিনিধি ►
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে গাইবান্ধা-০৩ নির্বাচনী এলাকার ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী রিটানিং অফিসার শেখ জাবের আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মো: মাসুদুর রহমান মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো: জসিম উদ্দিন, জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম, জেলা আনসার ও ভিডিপি অফিসার আবু ছোলায়মান এবং উপজেলা সহকারী কমিশনার ভুমি আল ইয়াসা রহমান তাপাদার প্রমুখ। এসময় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য করতে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।