Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩-২-২০২৬, সময়ঃ সকাল ০৯:১৪
  • ৯৮ বার দেখা হয়েছে

সুন্দরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ২০ মামলায় লক্ষাধিক টাকা জরিমানা

সুন্দরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ২০ মামলায় লক্ষাধিক টাকা জরিমানা

সুন্দরগঞ্জ প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর অভিযানে রেজিস্ট্রিবিহীন যানবাহনের চলাচল আশঙ্কাজনক হারে কমে গেছে। বিশেষ করে মোটরসাইকেল চালকগণ মহাবিপদে। অনেকে বিকল্প পথ দিয়ে কমস্থলে যাতায়াত করছেন। অভিযান চলমান থাকায় উপজেলা শহরে মোটরসাইকেলের সংখ্যা একেবারে নেই বললে চলে। গত সোমবার সন্ধ্যা পর্যন্ত উপজেলায় কমপক্ষে ২০টি মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের ২০টি মামলা এবং লক্ষাধিক টাকা জরিমানা করেছেন।

জানা গেছে, গত এক সপ্তাহ ধরে উপজেলার পৌর শহরের আশপাশের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করছেন যৌথবাহিনী। যে সমস্ত যানবাহনের রেজিস্ট্রিশন নম্বর নেই, চালকের ড্রাইভিং লাইসেন্স, ক্যাশ টোকেনসহ হেলমেট নেই তাদেরকে আটক করে জরিমানা অথবা মামলা দিচ্ছেন দায়িত্বরত কর্মকর্তাগণ। অনেকে এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে্ এই অভিযান অব্যাহত রয়েছে।

নাম প্রকাশ না করা শর্তে এক মোটরসাইকেল চালক বলেন, অভিযানের কারণে বিকল্প পথ দিয়ে কর্মস্থলে যেতে হচ্ছে। ছেলে ও মেয়েকে মোটরসাইকেলের পরিবর্তে ব্যাটারি চালিত অটোতে করে স্কুল পাঠাতে হচ্ছে। তিনি বলেন, আইন সকলের জন্য এক হওয়া উচিত। সরকারি দপ্তরের লোকজনের জন্য আলাদা আইন হলে সেটা বেমানান দেখায়। 

সুন্দরগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মমিনুল ইসলাম বলেন, এটি যৌথবাহিনীর অত্যন্ত একটি চমৎকার উদ্যোগ। নির্বাচন পরবর্তী এই অভিযান অব্যাহত থাকবে। ড্রাইভিং লাইসেন্স, হেলমেট এবং রেজিস্ট্রেশন ছাড়া যে কোন যানবাহন চলা উচিত নয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad