Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-৯-২০২৫, সময়ঃ বিকাল ০৫:২৮
  • ৪১০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গোবিন্দগঞ্জে ট্রলির ধাক্কায় বাক প্রতিবন্ধী কিশোরী নিহত

গোবিন্দগঞ্জে ট্রলির ধাক্কায় বাক প্রতিবন্ধী কিশোরী নিহত

গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রলির ধাক্কায় লাকি খাতুন নামে এক বাক প্রতিবন্ধী কিশোরী নিহত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ফুলপুকুরিয়ার কাদুনি পুকুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

লাকি খাতুন উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া কাদুনি পুকুর গ্রামের আবু নুসার কন্যা। 

স্থানীয়রা জানান, রাস্তা পারাপারের সময় একটি ইট বোঝই পাওয়ার ট্রলি তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা পাওয়ার ট্রলিটি আটক করেছে। 

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad