Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৪৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

৬ বছরের শিল্পী কুইনের গান ভাইরাল হয়ে ভাওয়াইয়ার বিশ্বায়নের সম্ভাবনা

৬ বছরের শিল্পী কুইনের গান ভাইরাল হয়ে ভাওয়াইয়ার বিশ্বায়নের সম্ভাবনা

অনলাইন ডেস্ক ►

ভাওয়াইয়া গান বা লোকোগানের যাদুকরী শিশুশিল্পী কুইনের গান যে শুনেছেন তিনি এক বাক্যে বলবেন যে কুইন এখন সেরা ভাওয়াইয়া গানের শিল্পীদের মধ্যে একজন। একইসাথে কয়েকটি গান তুমুলভাবে ভাইরাল হওয়া মানে কুইন মনে হয় নতুন করে আরেক রেকর্ড গড়লেন। কী কী গান গেয়ে কুইন ভাইরাল হলেন? ‘বন্ধুরো লাগিয়া’, ‘ও মোর মৈশাল রে’, শাশুড়িটা চাটাং চাটাং ও ‘বারো দিনের স্বামী’/ ‘রূপবান কন্যা’ ইত্যাদি গান গেয়ে কুইন তুমুলভাবে ভাইরাল হয়ে যেন নিজেই নিজের রেকর্ড ভাঙছেন প্রতিদিন। ‘ও মোর মৈশাল রে’, ত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই মৈশালি সুরে তার গানটি শ্রোতাদের চোখ ভিজিয়েছে এবং আরো যে কতজনের চোখ ভেজাবে সে হিসেবে রাখাই কঠিন হয়ে পড়বে ভবিষ্যতে।

এখন প্রশ্ন হচ্ছে কে এই কুইন, কোথায় তার বাড়ি? কিভাবে মাত্র ৬ বছরের এই ভাওয়াইয়া গানের শিশু শিল্পী কুইন বিখ্যাত হলেন? এতগুলি প্রশ্ন তো সবার মনে আসবে এটাই স্বাভাবিক। এই শিল্পীর নাম কুইন সরগম, বাবা সেলিম সরগম এবং মা মিলি সরগম। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি নামক এলাকায় কুইনের বাড়ি। কুইনের পরিবারের সকলেই সংগীতের সাথে সম্পৃক্ত। পরিবারের সকলেই শিল্পী। এদিকে কুইনের সংগীত গুরু বা সংগীত শিক্ষক হিসেবে বাহবা পাবেন কুইনের বাবা সেলিম সরগম। সেলিম কী শুধুই শিল্পী তা তো নয়। তিনি একজন মাল্টি ইন্সট্রুমেন্টালিস্ট বা বিভিন্ন বাদ্যযন্ত্রের ওপর পারদর্শী। তার বাড়িতেই তৈরী হয়েছে ‘দ্য সরগম মিউজিক স্টুডিও’। এখানেই সেলিমের সংগীত পরিচালনায় তার ৬ বছরের মেয়ে কুইন গান রেকর্ড করে ভিডিও করেছেন এবং সে গানগুলি আমরাও শুনে চোখ ভিজিয়ে দিচ্ছি। 

কুইন সরগম সোশ্যাল মিডিয়ায় ভাওয়াইয়া ও উত্তরবঙ্গের লোকগান গেয়ে দারুণ আলোড়ন সৃষ্টি করেছে। কারণ, মিষ্টি কণ্ঠের গান এবং সাবলীল পরিবেশনা কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। কোচবিহার, জলপাইগুড়ি ও বাংলাদেশের উত্তরাঞ্চল যেন একই ভৌগলিক সংযোগে বেঁধে রেখেছে ভাওয়াইয়া সুরের মায়ায়। ধূপগুড়ি এবং কোচবিহার অঞ্চলটি তিস্তা ও তোর্সা নদীর অববাহিকায় অবস্থিত যা ঐতিহাসিকভাবেই ভাওয়াইয়া, চটকা এবং রাজবংশী লোকসংগীতের মূল চারণভূমি। এই মাটির সুরেই কুইন বড় হয়ে উঠছে দিনে দিনে। মাত্র ৬ বছর বয়সে গানের কঠিন সব টান, সুরের নিখুঁত ওঠানামা এবং চমৎকার অভিব্যক্তির কারণে তাকে ভক্তরা "ভারতরত্ন শিশুশিল্পী" বলেও সম্বোধন করছেন। তাই কুইনের গান এখন ভাওয়াইয়ার বিশ্বায়নের সম্ভাবনা দেখা দিয়েছে দারুণভাবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad