Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২৩ মিনিট আগে
  • ৭ বার দেখা হয়েছে
ফটো কার্ড

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, ৪০০ ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, ৪০০ ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক ►
যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ ঝড়ের কারণে থ্যাংকসগিভিং ছুটিকে কেন্দ্র করে ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। দেশটির মধ্য-পশ্চিমাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পাশাপাশি পশ্চিম উপকূলে অস্বাভাবিক উচ্চ জোয়ার পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এতে বিমান চলাচল, বিদ্যুৎ সরবরাহ ও সড়ক যোগাযোগে ব্যাপক বিঘ্ন ঘটছে। খবর বিবিসি।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে ৮ কোটি মানুষের বেশি ভ্রমণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির অভ্যন্তরীণ ৪০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে, বাইরে ও দেশটির বিভিন্ন গন্তব্যে চলাচলকারী আরও ২ হাজার ২০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার।

আগেই যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সতর্ক করেছিল, পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে পুরো সপ্তাহজুড়েই ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটতে পারে। এদিকে বৃহস্পতিবার রাত পর্যন্ত দেশটিতে প্রায় ১০ লাখ পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্যগুলোর মধ্যে রয়েছে পেনসিলভানিয়া, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে আঘাত হানে শক্তিশালী ঝড়টি। ঘণ্টায় সর্বোচ্চ ৭০ মাইল (প্রায় ১১৩ কিলোমিটার) বেগে ঝোড়ো বাতাস, মুষলধারে বৃষ্টি ও উপকূলীয় এলাকায় ব্যাপক জলোচ্ছ্বাস সৃষ্টি হয়। পরিস্থিতি মোকাবিলায় নিউ জার্সির গভর্নর মিকি শেরিল রাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন। রাজ্যের জার্সি শোর উপকূলীয় এলাকার বেশ কয়েকটি জনপদে ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা দেখা দেয়।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকলও নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড ও ওয়েস্টচেস্টার কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। এছাড়া ঝড়ের কারণে নিউইয়র্ক সিটিতে প্রতিবছর অনুষ্ঠিত ম্যাসিস থ্যাংকসগিভিং প্যারেড পিছিয়ে শনিবার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ যুক্তরাষ্ট্রে ৯ লাখ ৮০ হাজারের বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া যায়। পেনসিলভানিয়া, ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও নিউ জার্সি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো দ্রুত বিদ্যুৎ পুনঃস্থাপনে নিরলসভাবে কাজ করছে। তবে ভার্জিনিয়া ও নিউ জার্সির বিদ্যুৎ কোম্পানিগুলো সতর্ক করেছে, ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপদে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিদ্যুৎ ফিরতে কয়েক দিন পর্যন্ত সময় লাগতে পারে। বৃহস্পতিবার বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ছুটির মৌসুমে ঝড়ের কবলে পড়া পূর্ব উপকূলীয় অঞ্চলগুলোর জন্য জরুরি তহবিল ছাড়ের বিষয়টি তিনি বিবেচনা করবেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad