Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১৬ মিনিট আগে
  • ২১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

বেসরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ৪০০ নম্বরে নেওয়ার প্রস্তাব

বেসরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ৪০০ নম্বরে নেওয়ার প্রস্তাব

অনলাইন ডেস্ক ►
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় নম্বর বিভাজনে রদবদলের একটি প্রস্তাব নিয়ে সভা হয়েছে। প্রচলিত ২৩০ নম্বরের বদলে পুরো প্রক্রিয়াটি ৪০০ নম্বরে আনার এ প্রস্তাব অনুযায়ী প্রিলিমিনারিতে ১০০, লিখিততে ২০০ এবং ভাইভা বা মৌখিকে ১০০ নম্বর নির্ধারণের কথা বলা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সংশ্লিষ্ট বিধিমালা ও পরিপত্র হালনাগাদের লক্ষ্যে আয়োজিত এক সভায় এই বিষয়টি উঠে আসে।

বৈঠকে নিয়োগ পরীক্ষার ধাপগুলোর নম্বর বিন্যাস নিয়ে পর্যালোচনা করা হয়। সেখানে মন্ত্রণালয় থেকে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক—প্রতিটি ধাপে যথাক্রমে ১০০, ২০০ ও ১০০ নম্বর বরাদ্দ রাখার সুপারিশ তুলে ধরা হয়।

বর্তমানে প্রবেশ পর্যায়ে শিক্ষক বাছাইয়ের ক্ষেত্রে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক মিলিয়ে মোট ২৩০ নম্বরের একটি খসড়া পরিপত্র ইতিমধ্যে প্রস্তুত করে রেখেছে এনটিআরসিএ।

বৈঠকে অংশ নেওয়া মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ৪০০ নম্বরের মূল্যায়ন ব্যবস্থা চালুর প্রস্তাবটি পর্যালোচনা করা হলেও তা এখনো প্রাথমিক আলোচনা ও প্রস্তাবনা পর্যায়েই সীমাবদ্ধ; এ নিয়ে চূড়ান্ত কোনো অনুমোদন বা সিদ্ধান্ত হয়নি।

বৈঠকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য আসনের হিসাব এবং শিক্ষক নিয়োগের বিধিমালা নিয়েও মতবিনিময় হয়েছে, তবে সেসব বিষয়েও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad