Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২৭ মিনিট আগে
  • ২৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ইতিহাসে কোনো ফ্যাসিস্টের ফিরে আসার নজির নেই: প্রতিমন্ত্রী

ইতিহাসে কোনো ফ্যাসিস্টের ফিরে আসার নজির নেই: প্রতিমন্ত্রী

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, পৃথিবীর ইতিহাসে পলাতক কোনো ফ্যাসিস্টের ফিরে আসার নজর নেই। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এদেশের জনগণ যাদের ক্ষমতাচ্যুত করে দেশ থেকে বিতাড়িত করেছে তারা দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কায়দায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করে দেশে ফিরে আসার স্বপ্ন দেখছে। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সফরকালে করতোয়া নদীর খনন কাজের উদ্বোধনের সম্ভাব্য স্থান পরিদর্শনে এসে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যারা মনে করেন ডিসেম্বর মাসে ফ্যাসিস্ট শেখ হাসিনা ফিরে আসবে, তারা বোকার সঙ্গে বোকার স্বর্গে বাস করছেন। আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রীর গাইবান্ধা সফর উপলক্ষে জেলার গোবিন্দগঞ্জ পৌরসভার গো-হাটি এলাকায় করতোয়া নদীর খনন কার্যক্রমের পূর্বপ্রস্তুতি পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প নিয়ে ব্রিফিং করেন।

ব্রিফিংয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমানের সরকার শুধু খাল বা নদী খনন করেই কাজ শেষ করে না। খননের পর উত্তোলিত মাটি বা ড্রেজড ম্যাটেরিয়াল যেন পুনরায় খাল-নদীতে না মিশে যায়, সেজন্য একটি ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করা হয়েছে। ওই নীতিমালা অনুযায়ী স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট অংশীদারদের সমন্বয়ে খননকৃত মাটি অপসারণ করা হচ্ছে।

প্রকল্পের সম্ভাব্য সুফল তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, এর বাস্তবায়নে করতোয়া নদীতে স্বাভাবিক পানিপ্রবাহ সচল হবে এবং সংরক্ষিত পানি ব্যবহার করে ধানসহ রবি শস্যের উৎপাদন বৃদ্ধি পাবে। এতে কৃষক ও সাধারণ মানুষের আয় বাড়বে। পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে এলাকার পরিবেশ সুরক্ষিত হবে। উল্লেখ্য, বগুড়া ও গাইবান্ধা জেলার করতোয়া, ইছামতি ও গজারিয়া নদীর নাব্যতা পুনরুদ্ধার, পলি জমা ও জলাবদ্ধতা নিরসন এবং বন্যার ঝুঁকি কমাতে ১ হাজার ৯৪ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যয়ে ‘করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প’ গ্রহণ করা হয়েছে। যা গত ১৬ জুন ২০২৬ তারিখে একনেক সভায় অনুমোদিত হয়। এই প্রকল্পের আওতায় নদী পুনঃখনন, তীর সংরক্ষণ, পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ, সেচ ও নিষ্কাশন সুবিধা বৃদ্ধি, কৃষি ও মৎস্য উৎপাদন এবং কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ৫,২৫০টি ফলজ, বনজ ও ঔষুধি বৃক্ষ রোপণের পরিকল্পনা রয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মহিলা সদস্য মমতাজ আলো, জেলা বিএনপির সভাপতি গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসক ডাঃ ময়নুল হাসান সাদিক, পানিসম্পদ সচিব ড. একেএম শাহাব উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের মহা পরিচালক মো. রুহুল আমিন, জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, ছাত্রদলের সাধারণ  সম্পাদক মনির হোসেন সরকার সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় সূধীবৃন্দ।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad