
অনলাইন ডেস্ক ►বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (২৩ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে রংপুর মেট্রোপলিটনের পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর মাছুয়াপাড়া এলাকার কানুদাসের ছেলে মুগ্ধ দাস (২৩) ও বিনয়চন্দ্র দাসের... বিস্তারিত

অনলাইন ডেস্ক ►মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৯৮ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছিলেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৪১ হাজারের বেশি ভোট। আসন্ন উপনির্বাচনের জন্য বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। বিপরীতে দেলাওয়ার হোসেনই আবার মাঠে থাকার প্রস্তুতি নিচ্ছেন বলে জামায়াত সূত্রে জানা গেছে।দলীয় সূত্রে জানা গেছে, উপনির্বাচনে... বিস্তারিত

অনলাইন ডেস্ক ►রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়ার বাসা ছেড়ে বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে তিনি রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে ওঠেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবন এলাকায় পৌঁছালে সুসজ্জিত অশ্বারোহী দল রাষ্ট্রপতির গাড়িবহরকে স্বাগত জানিয়ে বঙ্গভবনের ভেতরে নিয়ে যায়। পরে বঙ্গভবন লেনে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়। আরো পড়ুন ইনভেস্ট বাংলাদেশ... বিস্তারিত

অনলাইন ডেস্ক ►দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা চালুর পরপরই এর প্রভাব পড়তে শুরু করেছে। উদ্বোধনের প্রথম দিন ১৮ আগস্ট মহাসড়কে অতিরিক্ত গতি ও উলটো পথে গাড়ি চালানোর দায়ে ৪৪৬টি মামলা হলেও পরদিন ১৯ আগস্ট তা নেমে এসেছে মাত্র ৪২টিতে। অর্থাৎ এক দিনের ব্যবধানেই মামলা কমেছে প্রায় ৯১ শতাংশ।হাইওয়ে পুলিশের তথ্য বলছে, এআই ক্যামেরা চালুর প্রথম দিন অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর দায়ে ৪১৭টি মামলা হয়। এর... বিস্তারিত

অনলাইন ডেস্ক ►বাজে ব্যাটিংয়ের পর ম্যাকাই টেস্টে বাংলাদেশের আশা বাঁচিয়ে রেখেছেন ইনজুরি কাটিয়ে ফেরা শরিফুল ইসলাম। প্রথম দিনে ৬ উইকেট শিকারের পর দ্বিতীয় দিনেও থামেনি তার বোলিং তোপ। অজি ব্যাটার ক্যামেরন গ্রিনকে দুর্দান্ত এক ইয়র্কারে সাজঘরে ফেরান তিনি, যা দেখে সাবেক অজি ক্রিকেটার ব্রেন্ডন জুলিয়ান মন্তব্য করেন, ‘যেন নব্বইয়ের দশকে ওয়াসীম আকরামের দেখা মিলল।’অস্ট্রেলিয়ার ইনিংসে শরিফুলের ওই ডেলিভারিটি ইয়র্কার লেন্থে পড়ে শেষ মুহূর্তে ইনসুইং করে... বিস্তারিত
.jpg)
অনলাইন ডেস্ক ►পানামার পতাকাবাহী একটি কার্গো বা মালবাহী জাহাজ গতকাল শনিবার ওডিশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল বা প্রায় ৪৪৫ কিলোমিটার দূরে ডুবে গেছে। এই জাহাজটিতে ২৪ জন ক্রু–নাবিক ছিলেন। তাদের মধ্যে একজন বাংলাদেশিও আছেন বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।প্রতিবেদনে বলা হয়েছে, এমভি ওশান-উইনার নামের জাহাজটি গত ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ওডিশার পারাদ্বীপ বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। জাহাজটিতে ১... বিস্তারিত