সংবাদ শিরোনাম ::
দেশের ঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় কলেরার টিকা দেওয়া শুরু

অনলাইন ডেস্ক ►কলেরা প্রতিরোধে দেশের উচ্চঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় দুই ডোজের মুখে খাওয়ার কলেরার টিকা (ওসিভি) দেওয়া শুরু হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬-এর প্রথম ধাপ চলবে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এক বছর ও তদূর্ধ্ব বয়সী সব সুস্থ ব্যক্তি বিনামূল্যে এ টিকা নিতে পারবেন। তবে গর্ভবতী নারীরা এ কর্মসূচির আওতামুক্ত থাকবেন।... বিস্তারিত

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়

ভাই নাকি মেয়ে—কে ধরছেন মির্জা ফখরুলের আসনে বিএনপির হাল?

অনলাইন ডেস্ক ►মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৯৮ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছিলেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৪১ হাজারের বেশি ভোট। আসন্ন উপনির্বাচনের জন্য বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। বিপরীতে দেলাওয়ার হোসেনই আবার মাঠে থাকার প্রস্তুতি নিচ্ছেন বলে জামায়াত সূত্রে জানা গেছে।দলীয় সূত্রে জানা গেছে, উপনির্বাচনে... বিস্তারিত

গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক ►তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘সাংবাদিক ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হতে হবে। রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার অফিস করে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।সকাল ৮টা ২০ মিনিটে সচিবালয়ে পৌঁছে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী। পরে সকাল সাড়ে ৯টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে... বিস্তারিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এআই ক্যামেরায় ফিরছে শৃঙ্খলা

অনলাইন ডেস্ক ►দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা চালুর পরপরই এর প্রভাব পড়তে শুরু করেছে। উদ্বোধনের প্রথম দিন ১৮ আগস্ট মহাসড়কে অতিরিক্ত গতি ও উলটো পথে গাড়ি চালানোর দায়ে ৪৪৬টি মামলা হলেও পরদিন ১৯ আগস্ট তা নেমে এসেছে মাত্র ৪২টিতে। অর্থাৎ এক দিনের ব্যবধানেই মামলা কমেছে প্রায় ৯১ শতাংশ।হাইওয়ে পুলিশের তথ্য বলছে, এআই ক্যামেরা চালুর প্রথম দিন অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর দায়ে ৪১৭টি মামলা হয়। এর... বিস্তারিত

শরিফুলে ওয়াসিম আকরামের ছায়া, ৩৩ বছর পর এমন কীর্তি

অনলাইন ডেস্ক ►বাজে ব্যাটিংয়ের পর ম্যাকাই টেস্টে বাংলাদেশের আশা বাঁচিয়ে রেখেছেন ইনজুরি কাটিয়ে ফেরা শরিফুল ইসলাম। প্রথম দিনে ৬ উইকেট শিকারের পর দ্বিতীয় দিনেও থামেনি তার বোলিং তোপ। অজি ব্যাটার ক্যামেরন গ্রিনকে দুর্দান্ত এক ইয়র্কারে সাজঘরে ফেরান তিনি, যা দেখে সাবেক অজি ক্রিকেটার ব্রেন্ডন জুলিয়ান মন্তব্য করেন, ‘যেন নব্বইয়ের দশকে ওয়াসীম আকরামের দেখা মিলল।’অস্ট্রেলিয়ার ইনিংসে শরিফুলের ওই ডেলিভারিটি ইয়র্কার লেন্থে পড়ে শেষ মুহূর্তে ইনসুইং করে... বিস্তারিত

বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ওডিশা উপকূলে ডুবে গেল কার্গো জাহাজ

অনলাইন ডেস্ক ►পানামার পতাকাবাহী একটি কার্গো বা মালবাহী জাহাজ গতকাল শনিবার ওডিশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল বা প্রায় ৪৪৫ কিলোমিটার দূরে ডুবে গেছে। এই জাহাজটিতে ২৪ জন ক্রু–নাবিক ছিলেন। তাদের মধ্যে একজন বাংলাদেশিও আছেন বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।প্রতিবেদনে বলা হয়েছে, এমভি ওশান-উইনার নামের জাহাজটি গত ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ওডিশার পারাদ্বীপ বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। জাহাজটিতে ১... বিস্তারিত