Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১৩ মিনিট আগে
  • ৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু

আব্দুর রউফ রিপন, নওগাঁ ►

নওগাঁ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রথম বছর থেকেই পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতি চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন নওগাঁর সচেতনমহল।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা: হাছানাত আলী জানান, ১৫ নভেম্বর থেকে নওগাঁ বিশ^বিদ্যালয়ের ১ম বর্ষের ১ম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান কেবল ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান নয়; বরং মেধা, যোগ্যতা, ন্যায়বিচার ও নৈতিকতার মূল্যায়নকারী প্রতিষ্ঠান। পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালুর উদ্যোগের মাধ্যমে নওগাঁ বিশ্ববিদ্যালয় সেই বিশ্বাসকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান কেবল শ্রেণিকক্ষের পাঠদান, আধুনিক অবকাঠামো কিংবা শিক্ষার্থীদের ফলাফলের ওপর নির্ভর করে না। বরং পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের নিরপেক্ষতা, বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা শিক্ষার মান নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত।

তিনি আরো জানান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত এই পদ্ধতিতে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর কিংবা ব্যক্তিগত পরিচয়ের পরিবর্তে উত্তরপত্রে ব্যবহার করা হবে একটি নির্দিষ্ট গোপন কোড। ওই কোডের মাধ্যমে পরীক্ষকের কাছে উত্তরপত্র পাঠানো হবে। ফলে খাতা মূল্যায়নের সময় পরীক্ষক পরীক্ষার্থীর ব্যক্তিগত পরিচয় জানতে পারবেন না। এতে স্বজনপ্রীতি, পরিচিতির প্রভাব কিংবা ব্যক্তিগত অনুরাগ-বিরাগের ভিত্তিতে নম্বর দেওয়ার সুযোগ থাকবেনা। মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষার্থীর মেধা, যোগ্যতা এবং উত্তরপত্রে দেওয়া উত্তরের মানই প্রাধান্য পাবে। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad