Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৩০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

থাইল্যান্ডে স্নাতকোত্তর-পিএইচডিতে ফুল ফ্রি স্কলারশিপ

থাইল্যান্ডে স্নাতকোত্তর-পিএইচডিতে ফুল ফ্রি স্কলারশিপ

অনলাইন ডেস্ক ►

উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে থাইল্যান্ড সরকার। দেশটির এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) রয়েল থাই গভর্নমেন্ট স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে পড়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের আগ্রহী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

উচ্চশিক্ষা, গবেষণা ও জ্ঞান প্রচারের মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রযুক্তিগত পরিবর্তন এবং টেকসই উন্নয়ন সাধন করাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।

আবেদনের শেষ সময়: ১ মার্চ, ২০২৭

যেসব সুযোগ-সুবিধা পাওয়া যাবে

রয়েল থাই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের পড়াশোনার সম্পূর্ণ ব্যয় বহন করবে থাইল্যান্ড সরকার।

এ ছাড়া বৃত্তির আওতায় থাকছে-

সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ।

আবাসন সুবিধা।

জীবনযাত্রার খরচ।

রেজিস্ট্রেশন ফি।

আবেদনের যোগ্যতা

স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদনের জন্য প্রার্থীকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি একাডেমিক ফলাফলে সিজিপিএ ৪-এর মধ্যে কমপক্ষে ৩ দশমিক ৫ থাকতে হবে।

পিএইচডি প্রোগ্রামে আবেদনের ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়েই সিজিপিএ ৪-এর মধ্যে কমপক্ষে ৩.৫ থাকতে হবে।

এ ছাড়া ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। আইইএলটিএস পরীক্ষায় ওভারঅল ব্যান্ডস্কোর কমপক্ষে ৬ দশমিক শূন্য হতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনকারীর হালনাগাদ সিভি।

পাসপোর্ট।

একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সনদপত্র ও মার্কশিট।

দুটি রেফারেন্স লেটার।

ইংরেজি ভাষায় দক্ষতার পরীক্ষার সনদ।

রিসার্চ প্রপোজাল।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে স্কলারশিপের বিস্তারিত শর্তাবলি ও নির্দেশনা অনুসরণ করে সরাসরি আবেদন করতে হবে।

স্কলারশিপের বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য এআইটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad