Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪২ মিনিট আগে
  • ৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার মেধায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সেরা

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার মেধায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সেরা

মোদাচ্ছেরুজ্জামান মিলু ►
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ২০০ জন। বুধবার (২৩ সেপ্টেম্বর)  বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) মো.তসলিম আরিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের তথ্য জানা যায়। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদে নিয়োগের জন্য ১৮তম বিজেএস পরীক্ষা ২০২৫-এ সাময়িকভাবে উত্তীর্ণ ও মনোনীত হয়েছেন ২০০ জন তার মধ্যে প্রথম স্থান অর্জনসহ ৪২ জনই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

তথ্যসূত্রে জানা যায়, বিগত ৬ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশি সংখ্যক ছাত্র-ছাত্রী-বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং শুধু ১ বার বাদ দিয়ে ৫ বারই এই পরীক্ষায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ২০২১ সালে ১৩তম বিজেএস পরীক্ষায় প্রথম হয়েছেন শিউলি নাহার, ২০২২ সালে ১৪তম পরীক্ষায়  প্রথম হয়েছেন সুমাইয়া নাহার শামা, ২০২৩ সালে ১৫তম পরীক্ষায় প্রথম হেেছন আশিকুজ্জামান, ২০২৪ সালে ১৬ তম বিজেএস পরীক্ষায় প্রথম হয়েছেন নুসরাত জেরিন জেনি, ২০২৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম স্থানটি ধরে রাখতে পারেন নাই, ২০২৬ সালে ১৮তম বিজেএস পরীক্ষায় আবারও প্রথম হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ উল করিম সিয়াম।

এদিকে ১৮তম বিজেএস পরীক্ষায় প্রথম হওয়া সিয়াম গাইবান্ধার সন্তান। আরিফ উল করিম সিয়াম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৪১তম ব্যাচ) শিক্ষার্থী। তার এ সাফল্যে গাইবান্ধার সাঘাটা উপজেলার আমদিরপাড়া গ্রামের পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। সিয়াম গাইবান্ধার সাঘাটা উপজেলার আমদিরপাড়া গ্রামের মো. রেজাউল করিম ও আলপনা করিমের সন্তান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা শেষ করে তিনি ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় অংশ নেন। চূড়ান্ত ফলে প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে তিনি দেশের সর্বোচ্চ মেধাক্রমে স্থান করে নেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সিয়ামের স্ত্রী ডা. তবিবা আজিজ (এমবিবিএস) পাশ করেছেন। 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad